ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলকুচিতে নির্মিত হলো দৃষ্টিনন্দন মসজিদ, দর্শনার্থীদের ঢল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যক্তি উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। আধুনিক নির্মাণশৈলীতে গড়ে তোলা মসজিদটি যে কারও দৃষ্টি কাড়ে। নির্মাণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা মার্বেল পাথর ও টাইলস। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে নানা বয়সী মানুষ। ধর্মপ্রাণ মুসল্লিরা দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

বেলকুচির আল আমান বাহেলা খাতুন মসজিদে একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ পড়তে পারেন। শুধু বিশাল আয়তনই নয়, এর নির্মাণশৈলী এবং পুরো চত্বরের দৃশ্য দৃষ্টি আকর্ষণ করে সকলের।

মসজিদের ভেতরে বাইরে ভারত, ইতালি ও তুরস্ক থেকে আনা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো। এ ছাড়া চীন থেকে আনা হয়েছে বড় বড় ঝাড়বাতি।

২০১২ সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়ে দীর্ঘ ৯ বছরে নির্মাণ করা হয় এই মসজিদটি। বেলকুচি উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকারে ব্যক্তিগত অর্থায়নে এক একর জমির ওপর তার ছেলে আল-আমান ও মা বাহেলা খাতুনের নামে ‘আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ২০২০ সালের ২ আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে তার ছেলেরা নির্মাণকাজ শেষ করেন।

মুসল্লিদের অজু করার জন্য আধুনিক অজুখানা রয়েছে এখানে। মসজিদের প্রধান ফটকের সামনে সিঁড়ির দু’পাশে রয়েছে পানি রাখার বড় বড় ২টি পাত্র। স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে সেখানে পানি জমা হয়। পরিমাণে কমে গেলে আপনা আপনিই ভরে যায় পাত্রগুলো।

মসজিদটিতে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদটি পরিচালনা রয়েছে ২ জন ইমাম ও ৬ জন খাদেম।

দিনের আলোতেই শুধু নয়, রাতের বেলাতেও সৌন্দর্যের কমতি নেই। চলতি বছরের ২ এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102