ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলকুচিতে পরীক্ষা ছাড়াই অপারেশন, অতঃপর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৬ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে পরীক্ষা ছাড়াই কিডনির সমস্যায় আক্রান্ত হোসেন আলী (২৮) নামে এক রোগীর অপারেশন করা হয়েছে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে। অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন তিনি।

শুক্রবার (২ জুন) ওই রোগীর মৃত্যু হয়।

হোসেন আলী এনায়েতপুর থানার রূপসী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। এর আগেও ওই হাসপাতালে ভুল অপারেশনের কারণে এমন বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, কিডনির সমস্যা নিয়ে হোসেন আলীকে বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে আনা হয়। কোনো পরীক্ষা করা ছাড়াই বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালের ডাক্তার নাজমুল হক বিপ্লব তার অপারেশন করেন। শুক্রবার ভোরে হোসেনের অবস্থার অবনতি হয় এবং সকালে মারা যান।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক আব্দুর রহমান ও অভিযুক্ত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বেলকুচি উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম বলেন, আমি রোগী মৃত্যুর খবর শুনেছি। তবে কি কারণে রোগীর মৃত্যু হয়েছে বিষয়টি জানা নেই।

সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102