ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলকুচিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেল্লাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল ঘটকের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে জেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর গ্রামের ফজল হক প্রামানিকের মেয়ে বিলকিস খাতুনের সাথে বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। ২০১৪ সালের ১৪ মে রাতে বিলকিস ও বেল্লালের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বেল্লাল বিলকিসকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় বিলকিসের ভাই বেলাল হোসেন বাদী হয়ে চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বেল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। অভিযুক্ত অপর তিন আসামিকে বেকসুর খালাস দেন আদালত। সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102