ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলুন বিস্ফোরণ: কৌতুক অভিনেতা রনির শারীরিক অবস্থার উন্নতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন থেকে বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজকে তার শরীরের ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয় ডা. সামন্ত লাল সেন জানান, আজকে আবু হেনা রনির শরীরের ড্রেসিং করা হয়েছে। এরপরে তাকে আবারও হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছে। তার অবস্থা অনেকটাই উন্নতির দিকে। গত কালকে যে অবস্থা ছিল তার থেকে অনেকটাই সেরে উঠেছেন তিনি। এই ধারাবাহিকতা থাকলে তিনি দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।

ডা. সেন বলেন, যদিও এটি আমাদের জন্য সুখবর তবে এখনও আমরা তাকে শঙ্কামুক্ত বলতে পারছি না। যেদিন হাসপাতাল থেকে বাড়িতে ফিরবে তখনই মূলত সংক্রামুক্ত বলে বলা যাবে। পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থারও উন্নতি হচ্ছে। তারও ড্রেসিং করা হয়েছে।

এরআগে গত শুক্রবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক শিল্পী আবু হেনা রনি ও আরও ৪ পুলিশ সদস্য। স্থানীয় হাসপাতাল থেকে রনি ও পুলিশ সদস্য জিল্লুরকে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে। এখানে তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102