ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেশি আয় করা তালিকার প্রথম ৯ জনই টেনিস খেলোয়াড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের সাময়িকী ফোর্বসের করা গত বছর সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকার প্রথম ৯ জনই টেনিস খেলোয়াড়।

তিন কোটি ৭৪ লাখ ডলার আয় নিয়ে তালিকার শীর্ষে জাপানের নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস তিন কোটি ৬০ লাখ ডলার নিয়ে আছেন দুইয়ে।

তাদের চেয়ে বেশ পিছিয়ে তিনে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টি। গত বছর এই অস্ট্রেলিয়ানের আয় এক কোটি ৩১ লাখ ডলার।

টেনিসের বাইরে শীর্ষ দশে আছেন কেবল যুক্তরাষ্ট্রের ফুটবলার অ্যালেক্স মরগ্যান। তার আয় ৪৬ লাখ ডলার।

বার্ষিক আয়ে ওসাকা ও সেরেনা দুজনেই ভেঙেছেন আগের রেকর্ড; ২০১৫ সালে আগের রেকর্ড দুই কোটি ৯৭ লাখ ডলার আয় করেছিলেন রাশিয়ার মারিয়া শারাপোভা।

গত মে মাসে ফোর্বস প্রকাশিত সর্বোচ্চ আয় করা একশ ক্রীড়াবিদদের তালিকায় ছিলেন কেবল ওসাকা (২৯তম) ও সেরেনা (৩৩তম)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102