ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেসরকারি পর্যায়ে কমল করোনা পরীক্ষার ফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

দেশে বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ফি কমানো হয়েছে। মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যে কোনো ল্যাব থেকে পরীক্ষা করলে তিন হাজার টাকা লাগত। এখন তা কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়। এছাড়া সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে লাগত ৩ হাজার ৫০০ টাকা, তা কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আর বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করালে ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে এখন লাগবে ৩ হাজার ৭০০ টাকা।

সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।

নাসিমা সুলতানা বলেন, ঈদকে সামনে রেখে লোকজন এখন স্বাস্থ্যবিধি না মেনেই বাড়ি ছুটছে। তাই বাড়ি থেকে ফেরার পর করোনার কোনো উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক লোকজনকে বেশি বেশি করে পরীক্ষা করাতে বলেন।

এর আগে গত ২৮ এপ্রিল বেসরকারিভাবে প্রতিটি হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি ৩ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা করার সুপারিশ করেছিল কারিগরি পরামর্শক কমিটি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকারিভাবে পরীক্ষার ফি বিনামূল্যে করার সুপারিশ করেছিল কমিটি। বর্তমানে সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষার ফি ১০০ টাকা, বাসায় গিয়ে নমুনা পরীক্ষা করতে হলে ৩০০ টাকা দিতে হয়। বেসরকারিভাবে নমুনা পরীক্ষার ফি ৩ হাজার টাকা। বিদেশগামী শ্রমিকদের নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102