ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলা যাবে দুই শর্তে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০ বার পঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে শ্রেণি কার্যক্রম চালু করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে সেক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে-

১. শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছে অথবা টিকা গ্রহণের জাতীয় পরিচয়পত্র দিয়ে জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে থাকলে;

২) ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক এ টিকা গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে ক্লাসে অংশ নিতে পারবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এক বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সরকারি বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করতেও বলেছে।

এজন্য সরকার শিক্ষার্থীদের বয়স এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের শর্তও শিথিল করে বিশেষ ব্যবস্থা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102