ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেসরকারি মানবাধিকার সংস্থা ‘অধিকার’র নিবন্ধন বাতিল করলো সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

বেসরকারি মানবাধিকার সংস্থা “অধিকার”-এর নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো। রবিবার (৫ জুন) ব্যুরোর এক আদেশে সংস্থাটির নিবন্ধন নবায়ন আবেদন নিষ্পত্তি করা হয়।

দীর্ঘদিন সুরাহার অপেক্ষায় থাকার পর অবশেষে নিবন্ধন হারালো সংস্থাটি। এর আগে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সংস্থাটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।

এনজিও ব্যুরো সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে নিয়োজিত হওয়াসহ বেশ কয়েকটি কারণে “অধিকার”-এর নিবন্ধন বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন সময় তলব করা তথ্য যথাযথভাবে উপস্থাপন করতে না পারার বিষয়টিও আমলে নেওয়া হয়েছে।

অধিকার-এর নিবন্ধনের মেয়াদ ২০১৫ সালের ২৫ মার্চ শেষ হয়। নিবন্ধন নবায়নের আবেদন করলেও তা দীর্ঘদিন ঝুলে ছিল। পরে বিষয়টি নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে একটি আবেদন করে সংগঠনটি।

এখন অধিকার’র আবেদনটি নিষ্পত্তি হয়ে যাওয়ায় উচ্চ আদালতে আবেদনের বিষয়টিও নিষ্পত্তি হয়ে যাবে বলে জানান এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম।

মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, “অধিকার-এর নিবন্ধন নবায়নের বিষয়ে ব্যুরোতে একটি আবেদন ছিল। সার্বিক বিষয় পর্যালোচনা করে সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে তাদের নবায়নের আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।”

এনজিও ব্যুরো সূত্রে জানা গেছে, দেশের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে কথিত গুম-খুনসহ বিচারবহির্ভূত হত্যার বিষয়ে অধিকার তাদের নিজস্ব ওয়েবসাইটে যে তথ্য উপস্থাপন করেছে, তাতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নিদারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এনজিও ব্যুরো ব্যক্তির নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা চায়। তবে মামলার কারণ দেখিয়ে সংস্থাটি কোনো তথ্য প্রকাশ করেনি।

এছাড়া নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য, নতুন আইন অনুযায়ী আরোপিত বর্ধিত ফি ও ভ্যাট না দেওয়া, বৈদেশিক অনুদানে বাস্তবায়িত প্রকল্পের আটটি আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের ওপর আপত্তির কোনো জবাব বা ব্যাখ্যা না দেওয়া এবং তিনটি প্রকল্পে আর্থিক লেনদেন অসঙ্গতি বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে যথাযথ জবাব না দেওয়াও অধিকার-এর নিবন্ধন নবায়নের আবেদন নামঞ্জুরের অন্যতম কারণ বলে জানা গেছে।

আবেদন নিষ্পত্তির আদেশে বলা হয়, “বৈদেশিক অনুদান (স্বেচ্চাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন ২০১৬ এর ধারা ৪(৪) মোতাবেক সংস্থা কর্তৃক দাখিলকৃত নিবন্ধন নবায়নের আবেদনপত্রে অসঙ্গতি থাকা, বিভিন্ন সময় চাওয়া তথ্যাদির সঠিক জবাব বা ব্যাখ্যা ও কাগজপত্র দাখিল না করা এবং রাষ্ট্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কাজে সম্পৃক্ত থাকার কারণে সংস্থার কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় ‘অধিকার’ নামীয় সংস্থা কর্তৃক দাখিলকৃত নিবন্ধন নবায়নের আবেদনটি বিবেচনা করার কোনও সুযোগ নেই। সঙ্গত কারণেই সংস্থাটির নবায়নের আবেদনটি নামঞ্জুর করা হলো।”

এর আগে ২০১৮ সালের নভেম্বরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত সংগঠন “অধিকার”-এর নিবন্ধন বাতিল করে। এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ এর ৬ এর ২ উপধারা অনুযায়ী সংস্থাটির নিবন্ধন বাতিল করে ইসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102