ads
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেসরকারি স্কুলে ভর্তি লটারির উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৫ বার পঠিত

দেশের বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম ভবন) এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে তিনি ফল প্রকাশ করেন। কেন্দ্রীয়ভাবে টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তির এ লটারি হচ্ছে।

ফল প্রাপ্তির পর প্রতিষ্ঠানপ্রধানেরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইল পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) জানাবেন।

লটারির ফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ হবে না, সেসব প্রতিষ্ঠানে মাউশির ২ ডিসেম্বরের পত্র অনুসরণ করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জানা গেছে, মহানগর ও জেলা পর্যায়ের দুই হাজার ৯০৭ বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার আসনে ৩ লাখ ৬৮ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। তারা ৭ লাখ ১৪ হাজার পছন্দক্রম দিয়েছেন। সে হিসাবে আগামী শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলোতে প্রায় ছয় লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা রয়েছে।

লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর বেসরকারি স্কুলে ভর্তি করা হবে। আর ২৮ থেকে ৩০ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102