ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেসিকের বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণের সিদ্ধান্ত বৃহস্পতিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার পঠিত

বেসিক ব্যাংকের ২১০ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আগামী ১০ আগস্ট সিদ্ধান্ত নেবেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- বেসিক ব্যাংকের বরখাস্তকৃত ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, শাহ আলম ভূঁইয়া ও বে-ন্যাভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুরাদ ইব্রাহিম। তাদের মধ্যে ফয়সাল মুরাদ জামিনে রয়েছেন এবং বাচ্চুসহ অপর ৩ জন মামলা করার পর থেকেই পলাতক রয়েছেন।

দেশের কোনো আদালত থেকে জামিন না পাওয়ায় চার্জশিটে তাদের ‘পলাতক’ দেখিয়েছেন তদন্ত কর্মকর্তা। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে আবেদনও করেছেন তদন্ত কর্মকর্তা। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা গত ১২ জুন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০১৮ সালের ১৭ জানুয়ারি ২১০ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফয়সাল মুরাদ ও ফখরুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২৬ অক্টোবর ব্যাংকের কর্মকর্তারা অন্যদের সঙ্গে যোগসাজশে বে-ন্যাভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুরাদকে ২১০ কোটি ৪৮ লাখ টাকা ঋণ মঞ্জুর করেন এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে জমা দেওয়া কোনো কাগজপত্র যাচাই-বাছাই করা হয়নি। এই টাকা তারা আত্মসাৎ করেন।

কিন্তু তদন্ত কর্মকর্তা এ ঘটনায় বাচ্চু ও শাহ আলমের সম্পৃক্ততা খুঁজে পান এবং তাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102