ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেড়ানোর কথা বলে দলিল লেখককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

বাগেরহাটে ২৫ বছর বয়সী এক নারী দলিল লেখককে (মোহরার) সহকর্মীর সহযোগিতায় গণধর্ষণের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। বুধবার (২৮ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে।

এর আগে, গত সোমবার (২৬ এপ্রিল) রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের একটি রাইস মিলে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জড়িত অন্য দুজনকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ধর্ষণের শিকার নারীর বাড়ি জেলার সদর উপজেলায়। কয়েক বছর আগে তার বিয়ে হয়। কিছুদিন হলো তার বিবাহ বিচ্ছেদ হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন পেশায় জেলা জমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। ধর্ষণের শিকার নারী তার সহকর্মী। আর শোভন শেখ একই গ্রামের বাসিন্দা। পলাতক দুজনের বাড়িও ওই কালদিয়া গ্রামে।

মামলার এজাহারের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারী বাগেরহাট জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক আলমগীর হোসেনের সহকারি হিসেবে কাজ করতেন।

পূর্ব পরিচিত হওয়ায় গত ২৬ এপ্রিল সন্ধ্যায় দলিল লেখক ওই নারীকে বেড়ানোর কথা বলে তার গ্রামে নিয়ে যান। সেখানে যাওয়ার পরে আরও তিনজনের সাথে মেয়েটির পরিচয় হয়। এরপর মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একটি মিলে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে তারা।

বুধবার থানায় এসে মেয়েটি অভিযোগ দিলে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে দলিল লেখক আলমগীর এবং শোভনকে গ্রেপ্তার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102