ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৈদ্যুতিক আগুনে পানের বরজ পুড়ে ছাই বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৭ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে সঞ্চালন লাইনের বৈদ্যুতিক আগুনে একটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে বরজের পান পুড়ে চাষির দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের ১নং বালিয়াডাঙ্গা গ্রামের শেখ মো. হুমায়ুন কবীরের পানের বরজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, খুলনার গোয়ালপাড়া-বাগেরহাট পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিডিবি) এর ১লক্ষ ৩২হাজার কেভি সঞ্চালন লাইনের ওই স্থানের খুঁটির তারে ঘুড়ি উড়ানোর লাইলনের কাপড় জড়িয়ে যায়। এরপর কাপড়ে আগুন ধরে নীচে বরজের উপর পড়ে। ফলে বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশপাশের লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দীর্ঘসময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় বলে স্থানীয় ওমর ফারুক জানান।

ভুক্তভোগী হুমায়ুন কবীর জানান, এতে তার ১৫কাঠা জমির পানের বরজের প্রায় ৫কাঠা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় বরজের অন্যন্য পানও ক্ষতিগ্রস্থ হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের খুলনার পাওয়ার গ্রীডের তড়িৎবীদ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে ওই কাপড় অপসারন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102