ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৯ বার পঠিত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-পাথরঘাটা সড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন বাসের গাড়ির সুপারভাইজার এবং অপরজন যাত্রী। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সকালে যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

ওসি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় বাসের চালককে বরিশালে পাঠানো হয়েছে। অপর আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102