ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি-মাঝিকান্দি লঞ্চ চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি এবং শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার রাত ৯টার দিকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। শনিবার সকাল থেকে আবারও যথাসময়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে।

ঈদ সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮৫টি লঞ্চ চলাচল করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ১৫৩টি স্পিডবোট। এ নৌপথে রয়েছে ছোট-বড় ১০টি ফেরি।
শিমুলিয়া নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, আবহাওয়া সারা দিন স্বাভাবিক ছিল। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসের সঙ্গে ঝড় শুরু হয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১০টার পরিবর্তে ৯টার দিকে শিমুলিয়া নদীবন্দরে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102