ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে নির্যাতন করার প্রতিবাদ করায় হাশেম মোল্লা নামে একজনকে ছুরিকাঘাত করে পালিয়েছে তার বোনের স্বামী।

মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাশেম মোল্লাকে (৫০) মৃত ঘোষণা করেন। নিহত হাশেম মোল্লা চর কাশিপুর এলাকার মৃত. নূর হোসেনের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুষ্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। তাদের ৩টি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। কয়েকদিন আগেও তাদের নিয়ে সালিশ হয়েছে।

মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রী পুষ্পাকে আবারও মারধর করেন। বিষয়টি পুষ্পার ভাই হাশেম মোল্লা জানতে পেরে প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাশেম মোল্লার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102