ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোনজামাইকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

মানিকগঞ্জ সদরে হ্যাঁচারির ইট চুরি করে বিক্রির ঘটনার জের ধরে বোনজামাইকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কৈতরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় মো. সোহেল ওরফে নুরুন নবীকে (২৬) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার এ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, সোহেল ওরফে নবী গত ১৬ সেপ্টেম্বর মামুনের হ্যাঁচারিতে থাকা তার ভগ্নিপতি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেণু মিয়ার ছেলে রুবেলতার কর্মস্থলে বেড়াতে আসেন। এ সময় তিনি দেখতে পান তার ভগ্নিপতি হ্যাঁচারির মালিক মামুনের ইটভাটার ইট চুরি করে বিক্রি করে।

এ বিষয়টি তার ভগ্নিপতিকে বোঝানোর চেষ্টা করে। তাতেও তিনি ক্ষান্ত না হয়ে পুনরায় ওই মালিকের ইট বিক্রি করে দেয়।
পরে সোহেল ওই ইট বিক্রির টাকা তার মালিককে দেওয়ার জন্য বললে তার ভগ্নিপতি মো. সোহেল ওরফে নবী ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে।

এ সময় রুমের ভেতর থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপালে তার ভগ্নিপতি লুটিয়ে পড়ে। তখন গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান থানার ওসি মো. আব্দুর রউফ সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102