ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোনের ডিভোর্সের টাকা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে বোনের ডিভোর্সের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আলআমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আলআমিনের বন্ধু নাইম।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের গুণটিয়া বাকালী পাড়ার বাদশা মিয়ার মেয়ে মীমের পার্শ্ববর্তী উপজেলার কালিয়াকৈর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে আলআমিন ও তার বন্ধু আমিনুরের ছেলে নাইম এবং সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেনের নাতি তফিকে নিয়ে কালিয়াকৈরে একাধিকবার সালিশ বৈঠক করেন। ডিভোর্স করিয়ে দেবেন বলে তফি কৌশলে মীমের স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু আলআমিন টাকার বিষয়ে না জেনেই বোনের ডিভোর্স করান।

সোমবার টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার বিকেলে পাকুল্যা এলাকায় আলআমিন তফির গলায় গামছা দিয়ে টেনে হেঁচড়ে অপমান করেন এবং টাকা ফেরত চান। বিষয়টি তফি ভালোভাবে না নিয়ে বুধবার বিকেল থেকে কোমরে চাকু নিয়ে আলআমিনকে খুঁজতে থাকেন। সন্ধ্যায় তার দেখা পাওয়া মাত্র তফি আলআমিনকে ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এ সময় পাশে থাকা নাইমকে ছুরিকাঘাত করেন তফি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আলআমিনের মৃত্যু হয়।

এদিকে নাইমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জাগো নিউজকে বলেন, বোনের ডিভোর্সের টাকা নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তফি নামের এক ছেলে দুজনকে ছুরিকাঘাত করে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে ঢাকা নেওয়া হয়েছে। অপরাধীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102