ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোনের সঙ্গে প্রেম করায় কিশোর অটোরিকশাচালককে হত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

বোনের সঙ্গে প্রেম করার অভিযোগে খুন করা হয়েছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কিশোর অটোরিকশাচালক আব্দুস সামাদকে (১৫)।

লাশ উদ্ধারের মাত্র আট ঘণ্টার মধ্যেই এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও এ হত্যার রহস্য উন্মোচন করতে পেরেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (০৬ জুলাই) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার দাদরা এলাকার আলাল উদ্দিনের ছেলে রবিন মিয়া (১৯), তার বড় ভাই রোহান মিয়া (২৪), একই উপজেলার হাটপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমান নাঈম (১৯) ও পঙ্গুয়াই গ্রামের মো. শাহীনুর ইসলাম (২২)।

এর আগে মঙ্গলবার জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রবিন মিয়া ও অটোরিকশাচালক আব্দুস সামাদের ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে আব্দুস সামাদ প্রায়ই রবিনের বাড়িতে যাতায়াত করত। এতে রবিনের ছোট বোনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে আব্দুস সামাদকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন রবিন। এরপরই আব্দুস সামাদকে হত্যার পরিকল্পনা করেন রবিন ও তার ভাই রোহান।

ডিবির ওসি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী গত সোমবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে আব্দুস সামাদের অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করে রাত সাড়ে ৮টার দিকে পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে নিয়ে যান রবিন, রোহান ও নাঈম।

সেখানে ঝোপের আড়ালে আগেই ওত পেতে ছিলেন শাহীনসহ আরও দু’জন। আব্দুস সামাদকে সেখানে নেওয়ার পর প্লাস্টিকের রশি ও জালের টুকরো গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্কুলের সেপটিক ট্যাংকে লাশ ফেলে দেন তারা।

পরদিন মঙ্গলবার (৫ জুলাই) সকালে স্কুলের পাশে অটোরিকশা দেখে আশপাশে আব্দুস সামাদকে খোঁজাখুঁজি করতে থাকেন স্থানীয় লোকজন। এর একপর্যায়ে সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনার পর ওই দিন নিহত আব্দুস সামাদের বাবা শাহজাহান মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102