ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোমা মেরে ‘ইন্ডিয়ান মিউজিয়াম’ উড়িয়ে দেওয়ার হুমকি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

এবার কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক! বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক জঙ্গি সংগঠন। পুলিশকে মেইল করে তারা এই হুমকি দেয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

পুলিশ জানায়, কলকাতা পুলিশের ইমেইল আইডিতে ভোর চারটার দিকে একটা মেইল পাঠানো হয়। ‘টেরোরাইজার ১১১’ নামের এক সংগঠনের নামে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, তারা একটি জঙ্গি সংগঠন। কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ করা না হলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে।

ইমেইলটি পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পাঠানো হয় বোম স্কোয়াড। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়।

অনেকক্ষণ জাদুঘরে তল্লাশি চালায় পুলিশ।পুলিশের এই তৎপরতায় জাদুঘরে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে পুলিশ কর্মকর্তাদের একাংশের ধারণা, জাদুঘর উড়িয়ে দেওয়ার এই হুমকি দেওয়া হয়েছে শুধু প্রচারের আলোয় আসার জন্যই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102