ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোমা হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ রাখা হয়েছে তাজমহল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

ভারতে বোমা হামলার আশঙ্কায় বৃহস্পতিবার সাময়িক বন্ধ রাখা হয় তাজমহল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় মুঘল আমলের এই অনন্য স্থাপনাটিকে।
এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের পুলিশকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, তাজমহলে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল। বন্ধ করে দেওয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ।

তাজ মহলের ভেতরে তল্লাশী চালান বিস্ফোরক বিশেষজ্ঞরা। গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। তবে সেখানে কোন বোম বা বিস্ফোরক কিছু পাওয়া যায় নি। যে ব্যক্তি ফোন করে বোমার ব্যাপারে জানায় তার অবস্থান জানতে পেরেছে পুলিশ। করোনার কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেয়া হয় তাজমহল।

সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশ জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশকর্মীরা।

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা।

তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি আগত পর্যটকদের হাত স্যানিটাইজ করার দিকেও জোর দেওয়ার কথা জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (আগ্রা সার্কেল) সুপারিন্টেডেন্ট প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার স্বর্ণকার।

তিনি বলেছিলেন, তাজমহলে মাস্ক পরা বাধ্যতামূলক। পর্যটকদের অনলাইনে টিকিট কাটতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102