ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোয়ালমারীতে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় চম্পা বেগম (৫২) নামে এক গৃহবধূর মৃত্যুর হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চম্পা ওই উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ের জননী।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন চম্পা। পথে চরবনমালীপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিরাজ মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ট্রাকচাপায় চম্পার মৃত্যু হয়েছে। বুধবার সকালে লাশ দাফন সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি।

বোয়ালমারী থানার ওসি গোলাম রসূল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ রাতেই হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102