ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোরকা নিষিদ্ধ ও হাজারের বেশি মাদ্রাসা বন্ধ করছে শ্রীলংকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

এক হাজারেরও বেশি মাদ্রাসা ও নারীদের বোরকা পরিধান নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে শ্রীলংকার সরকার।

শনিবার দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরা এ খবর দিয়েছেন বলে রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সময়ে অতীতে মুসলিম মহিলা ও মেয়েরা কখনো বোরকা পরতো না। এটি ধর্মীয় চরমপন্থার লক্ষণ, যা সাম্প্রতিক কালে এসেছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করতে যাচ্ছি।

জাতীয় নিরাপত্তাজনিত কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন বলেও জানান শ্রীলংকার জননিরাপত্তাবিষয়ক এ মন্ত্রী।

মন্ত্রী ভিরাসেকারা আরও বলেন, সরকার এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এসব মাদ্রাসা শ্রীলঙ্কার জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না বলে অভিযোগ করেন তিনি।

২০১৯ সালে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা সাময়িক নিষিদ্ধ করেছিল শ্রীলংকা।

এছাড়া করোনায় মৃত্যুবরণকারী মুসলিমদের মৃতদেহ পুড়িয়ে ফেলতে বা দাহ করতে বাধ্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল লঙ্কান সরকার।

দেশটির মুসলিম সংখ্যালঘুরা সরকারের এমন আচরণের তীব্র সমালোচনা করে এটিকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে আসছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102