ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি। মুসলিম এই অভিনেত্রী বিগ বস ৯-র মাধ্যমে খ্যাতি লাভ করেন। ইরানি বংশোদ্ভূত হলেও বলিউডেই হিতু হওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু প্রায়ই বিতর্কের জন্ম দেন এই লাস্যময়ী অভিনেত্রী।
কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’ এ-ও দেখা দিয়েছিল মান্দানা। সম্প্রতি বোরকা ও হিজাব পরে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন তিনি। কিন্তু এসব পোশাক পরে অশ্লীলভাবে নেচে ওঠেন তিনি। এরপরই কড়া সমালোচনার মুখে পড়েন মান্দানা।
শুটিংয়ের জন্য এখন তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন মান্দানা। তারই ফাঁকে নিজের চরিত্রের কিছুটা শেয়ার করেন এই অভিনেত্রী। ভিডিও শেয়ার করে ক্যাপশনে মন্দনা লিখেন, হিজাব পরে শুটিং করা যদি সত্যিই এত সহজ হতো। কোনো ঘৃণা নয়। শুধু কয়েকজন মানুষ একটা ছবির শুটিং করছে।
কিন্তু বিতর্ক তিনি ঠিকই উসকে দিলেন। হিজাব পরে এমন অশ্লীল নাচ দেখে মন্দানাকে তুলোধনা করেছে নেটিজেনদের একাংশ। অনেকেই সতর্ক করে বলেছেন, হিজাব নিয়ে রসিকতা করবেন না।
একজন তীব্র সমালোচনা করে লিখেছেন, নিজের ওপর লজ্জা হওয়া উচিত আপনার। একজন মুসলিম হয়ে হিজাবকে অসম্মান করছেন! আপনি জানেন কী অসম্মানজনক কাজ করেছেন!