ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোলার থেকে ব্যাটসম্যান তাসকিন, চারশ পার বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাহামুদউল্লাহ রিয়াদকে দারুণভাবে সঙ্গ দিয়ে এই প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসার তাসকিন আহমেদ। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দলীয় সংগ্রহ চারশ’র উপরে নিয়ে গেছে এই জুটি। যেখানে প্রথমবারের মতো অর্ধশতকের দেখা পেয়েছেন পেসার তাসকিন।

এর আগে টেস্টে ব্যাট হাতে তাসকিনের সর্বোচ্চ রান ছিল ৩৩। ২০১৭ সালে ক্রাইস্টচার্চে এই রান করেছিলেন তিনি। আজ সেটিকেও ছাড়িয়ে গেছেন তিনি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার আগে ৩২ রানে অবশ্য একটা জীবনও পেয়েছেন তিনি। রিচার্ড এনগারাভার বলে দ্বিতীয় স্লিপে পড়েছে তার ক্যাচ।

জীবন পেয়েই যেন বোলার থেকে ব্যাটসম্যানে পরিণত হয়ে ওঠেন এই ক্রিকেটার। গতি-বাউন্সারকে পাত্তা না দিয়ে বেশ আগ্রাসী ভূমিকাতেই দেখা পেয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের। ৬৯ বলে ৮ চারে এই মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৭ বলে ৫২ করে উইকেটে টিকে রয়েছেন তিনি।

ক্রিজের অন্য প্রান্তে রয়েছেন মাহামুদউল্লাহ। প্রথম দিনে ৫৪ রানে অপরাজিত থাকা এই ক্রিকেটার এদিন তুলে নিয়েছেন পঞ্চম সেঞ্চুরি। ১১ চার আর ১ ছয়ে করা শতকটি বিদেশের মাটিতে তৃতীয়, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়। কিছুদিন আগেই টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া মাহামুদউল্লাহর শেষ সেঞ্চুরিটি এসেছিল ২০১৯ সালে, হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাই এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102