ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোলিং ব্যর্থতায় কাটলো আরও একটি সেশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৮ বার পঠিত

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বল হাতে সুবিধা করতে পারছে না বাংলাদেশি বোলাররা। আর এর মাঝেই দুটি সেশন পার করল সফরকারীরা। তবে প্রথম সেশনের চেয়ে দ্বিতীয় সেশনে কিছুটা সফল টাইগাররা। কেননা দ্বিতীয় সেশনে মিলেছে প্রথম উইকেটের দেখা। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ১ উইকেটে ২০২ রান তুলেছে কিউইরা।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। ফলে টস হেরে ব্যাট করতে করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট হাতে ওপেনিং জুটিতে ১৪৮ রান তুলেছে ব্ল্যাক ক্যাপসরা। দুই ওপেনারই পান অর্ধশতকের দেখা। দীর্ঘ প্রতীক্ষার পর ইনিংসের ৩৮তম ওভারে উইল ইয়ংকে ফেরান শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ৫৪ রান করেন ইয়ং। ১১৪ বলে খেলা ইনিংসটি ৫টি চারে সাজানো।

এদিকে নিজের অর্ধশতককে শতকে পরিণত করেন কিউই অধিনায়ক টম লাথাম। মেহেদি হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আর দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য ৫৪ রানের জুটি। এখন ১১৮ রানে টম লাথাম এবং ২৮ রানে ডেভন কনওয়ে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ:

সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102