ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোয়ালমারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হেমালি বেগম (৪৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু ফকিরের স্ত্রী। গৃহবধূর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে পরিবারের উপর অভিমান করে ওই গৃহবধূ বিষপান করে। তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বোয়ালমারী মহিলা কলেজের সামনে পৌঁছালে গৃহবধুর মৃত্যু হয়। পরে তার লাশ রামনগরগ্রামে নিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৃহবধূর লাশ উদ্ধারকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক কামরুলইসলাম বলেন, বুধবার বিকেলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102