ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোয়ালমারী পৌরসভা; জেলে থেকেই নির্বাচন, পদ হারাচ্ছেন বিজয়ী কাউন্সিলর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৩ বার পঠিত

ফরিদপুরে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে ফের উপ-নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়ার্ডটির নির্বাচিত কাউন্সিলর স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ব্যত্যয় ঘটানোর পরিপ্রেক্ষিতে ফের উপ-নির্বাচনের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, ওয়ার্ডটির নির্বাচিত কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রতারণার মামলায় কারাদণ্ড ভোগ করায় পৌরসভার কর্মপরিষদের পর পর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার আইনে ওয়ার্ডটির কাউন্সিলর পদটি শূন্য হবার আশঙ্কা দেখা দিয়েছে। এমনটি হলে মাত্র কয়েক মাসের মধ্যে কাউন্সিলর পদে তিনবার ভোট দিতে হতে পারে স্থানীয় ভোটারদের।

গত জানুয়ারি মাসের ১৬ তারিখে সারাদেশে দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের ধারাবাহিকতায় বোয়ালমারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করে জেলা নির্বাচন কর্মকর্তা।

পরবর্তীতে ওয়ার্ডটিতে ২৯ জানুয়ারি এ উপ-নির্বাচনে জেলে থেকে সাতজন প্রতিদ্বন্দ্বীকে পিছে ফেলে তিনি ৯৩৮ ভোটে পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মোল্যা। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি জেলে আছেন।

বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন জানান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যাকে বারবার চিঠি দেওয়া হয়েছে। তারপরেও ৩টি মাসিক সভায় তিনি অনুপস্থিত। এ ব্যাপারে স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২ এর উপধারা ১ এর (ক) ও (খ) অনুচ্ছেদের আলোকে মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবগত করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102