ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যক্তিকে নিয়ে অবমাননাকর পোস্ট জঘন্য অপরাধ: হাইকোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

ফেসবুকে কোনো ব্যক্তিকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া জঘন্য অপরাধ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৮ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, ‘ফেসবুক পোস্টের মাধ্যমে কোনো ব্যক্তির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলে ওই ব্যক্তি মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এটা একটা জঘন্য অপরাধ। এ ধরণের কাজ সামাজিক অবক্ষয়ের উদাহরণ।’

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক দম্পতির জামিন আবেদনের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। পরে আদালত মামলার আসামি মো. আক্তারুজ্জামান ও তার স্ত্রী তামান্না বেগমের জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগির হোসেন লিওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বলেন, ‘তামান্না বেগম একটি ফেসবুক আইডি থেকে বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ডলি আক্তারের সম্পর্কে অবমাননাকর একটি পোস্ট দেন। যে ফেসবুক আইডিটি খুলতে তার স্বামীর মোবাইল ব্যবহার করা হয়। অবমাননাকর ফেসবুক পোস্ট নিয়ে ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তামান্না বেগম ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, পরবর্তীতে তামান্না বেগম ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করেন। এই মামলায় বিচারিক আদালতে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এরপর ওই দম্পতি হাইকোর্টে জামিন আবেদন করে। সে আবেদনের শুনানি আদালত কারাগারে থাকা দম্পতির দুটি শিশু সন্তান থাকা এই বিবেচনায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

একইসাথে আদালত বলেছেন, জামিনে মুক্ত হয়ে তামান্না বেগম যেন তার ভুল স্বীকার করে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102