ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যবসায়ীদের ৩-৪ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে; সালমান এফ রহমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার পঠিত

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা ধরে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, একটি তালিকা তৈরি করা হবে এবং ক্ষতি অনুযায়ী ৩ থেকে ৪ দিনের মধ্যে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিতরণ করা হবে। ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা আলাদা থাকবে। যাদের স্থায়ী দোকান ছিল তারাই অগ্রাধিকার পাবে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবাজার পরিদর্শনকালে সালমান এফ রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার ও এর আশপাশের বাজারগুলোতে আগামীকাল শুক্রবার থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। ব্যবসায়ীরা আগামীকালের পর থেকে আইন-কানুন মেনে অস্থায়ীভিত্তিতে তাদের ব্যবসা চালু করতে পারবেন।

মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে ১২ টা ৩৬ মিনিটে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বহু ব্যবসায়ীর স্বপ্ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102