ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যবসায়ীর দোকান লুট করলেন আ’লীগ নেত্রী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে রত্না খাতুন নামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে স্থানীয় বাজারের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর দোকান লুটের অভিযোগ ওঠেছে।

অভিযুক্ত ওই নেত্রীর নাম রত্না খাতুন। তিনি উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আতিক শাহরিয়ার। এই ঘটনায় বুধবার (৭ এপ্রিল) বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

দায়েরকৃত অভিযোগে আতিক শাহরিয়ার বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় বাগডোব বাজারের তার দোকান থেকে তিনি নামাজ পড়তে যান। এ সময় পারভীন ও তার স্বামী মিলন আকন্দ ১৫ থেকে ২০ জন তার দোকান থেকে দেড় লাখ টাকা লুট ও ভাঙচুর করে। এ সময় দোকান রক্ষা গিয়ে এলাকাবাসী কাউছার ও রাশফুল শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধে জের তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট পাট করা হয়েছে। রত্নার স্বামী মিলন আকন্দের কিছু জায়গা রাস্তায় রয়েছে। রাস্তার মধ্যে থাকার জায়গা উদ্ধার করতে তার দোকান দখলের চেষ্টা করছে।

তবে অভিযোগ অস্বীকার করে রত্নার স্বামী মিলন আকন্দ বলেন, কোন প্রকার হামলা ও লুটপাট করা হয়নি। আতিক শাহরিয়ারের দোকানের মধ্যে তাদের কিছু জমি রয়েছে। তিনি তা ছাড়ছেন না। জায়গা নিজের দখলে রাখতে তিনি এই অভিযোগ তুলেছেন বলে দাবি করেন মিলন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জায়গার বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালত সেটির রায় দেবেন। তবে মঙ্গলবারের হামলার অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত শেষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

#সূত্র; বার্তা বাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102