ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যবসায়ীর মৃত্যুতে হিলিতে আমদানি-রফতানি বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক এবং আমদানি-রফতানিকারক গ্রুপের সদস্য গোলাম মোর্শেদ শাহিনের মৃত্যুতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) ভোরে বগুড়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিলি স্থলবন্দরের সাদ ট্রের্ডাসের স্বত্বাধিকারী মোর্শেদ শাহিন।

তার মৃত্যুতে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি আরও জানান, বন্দরের সুনামধন্য একজন পেঁয়াজ আমদানিকারক এবং আমাদের ব্যবসায়ী সংগঠনের সদস্য ছিলেন। তাই তার মৃত্যুতে আমরা শোকহাত। ব্যবসায়ীদের সিদ্ধান্তে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। দুপুরে জানাজা শেষে ২টার পর থেকে আমদানি-রফতানি ও লোড আনলোড শুরু হওয়ার কথা রয়েছে।

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে আমদানি-রফতানি বন্ধে জন্য আমাদের একটি চিঠি দিয়েছে। তাদের চিঠির প্রেক্ষিতে দুপুর ২টা পর্যন্ত পানামার সব কার্যক্রম বন্ধ থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102