ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যবসায়ী হত্যায় চাচাতো ভাইসহ ৫ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত

বগুড়ায় জমি নিয়ে দ্বন্দ্বে মিজানুর রহমান লিটন নামে এক ব্যবসায়ীকে হত্যার ১০ বছর পর পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩০ জুলাই) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সেফফল, লুৎফর রহমান, বুলু, বায়েজিদ প্রামানিক, শহিদুল ইসলাম। তারা সবাই বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের বারাহি গ্রামের বাসিন্দা। এদের মধ্যে বায়েজিদ পলাতক।

আসামিদের মধ্যে সাইফুল, লুৎফর ও বুলু নিহত মিজানুর রহমান লিটনের চাচাতো ভাই। ২০১৩ সালের ২ মে রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে লিটনকে ছুরিকাহত ও গলা কেটে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় লিটনের বড় ভাই জুলফিকার আলী বাদী হয়ে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী রবিউল আলম মিঠু বলেন, সাইফুল, লুৎফর ও বুলুর সঙ্গে তাদেরই আপন ভাই ফজলুর রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বে ফজলুর পক্ষ নেন চাচাতো ভাই লিটন। এ কারণে রাতে দোকান থেকে ফেরার পথে বাড়ির পাশের ডোবার ধারে লিটনকে ছুরিকাঘাত করেন আসামিরা। পরে তার গলা কেটে হত্যা করা হয়।

কাজী রবিউল আলম বলেন, হত্যাকাণ্ডে সাতজন আসামি ছিলেন। এর মধ্যে দুজন অনেক আগেই মারা যান। আর বায়েজিদ ও শহিদুল হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে জামিনে থাকা অবস্থায় বায়েজিদ পালিয়ে যান। মামলার অল্প কিছুদিন পরই পুলিশ চার্জশিট জমা দিয়েছিল। দীর্ঘ শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102