ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

৭ অক্টোবর হামাসের হামলায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান। দেশটির সামরিক বাহিনী সোমবার এমনটি বলেছে।

খবর এনডিটিভির।
মেজর জেনারেল আহারন হালিভা প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন। হামাসের ওই হামলায় ইসরায়েলসহ আন্তর্জাতিক সম্প্রদায় বিস্মিত হয়।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল আহারন হালিভা সশস্ত্র বাহিনীর জেনারেল চিফ অব স্টাফের সঙ্গে সমন্বয় করে ৭ অক্টোবরের ঘটনায় জন্য সামরিক গোয়েন্দা প্রধান হিসাবে তার দায়িত্বের মেয়াদ শেষ করার অনুরোধ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছ, সিদ্ধান্ত হয়েছে যে, মেজর জেনারেল আহারন হালিভা সুশৃঙ্খল ও পেশাদার প্রক্রিয়ায় তার উত্তরসূরি খুঁজে পাওয়া মাত্র তার দায়িত্ব শেষ করবেন এবং আইডিএফ থেকেও পদত্যাগ করবেন।

পদত্যাগপত্রে হালিভা হামলা ঠেকানোয় ব্যর্থতার দায় স্বীকার করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হঠাৎই ইসরায়েলে হামলা চালায়। হালিভা পদত্যাগপত্রে লেখেন, আমার কমান্ডে থাকা গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি।

এএফপির হিসাব অনুযায়ী, হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হন, যাদের বেশির ভাগই বেসামরিক।

সেই থেকে গাজায় ইসরায়েলের হামলা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৯৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102