ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যস্ত সময় পার করছেন বিপাশা কবির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৭ বার পঠিত

এই প্রজন্মের নায়িকা বিপাশা কবির। শুরুতে আইটেম গার্ল হিসেবে পরিচিতি পেলেও নায়িকা হিসেবেই এখন ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে ‘যার নয়নে যারে ভালো লাগে’ সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। এটি পরিচালনা করছেন কালাম কায়সার। ছবিতে বিপাশার বিপরীতে অভিনয় করছেন সাঞ্জু জন। এরআগে একসঙ্গে বেশকিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে কাজ করেছেন তারা। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বিপাশা বলেন, চারদিনের শুটিং করেছি। সিনেমাটা রোমান্টিক ঘরানার।

গল্পটা একটু অন্যরকম। কাজ খুব ভালো হচ্ছে। আমি খুব শক্ত মানসিকতার এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। যার মন গলানো বা ভালোবাসা পাওয়া এত সহজ ব্যাপার না। এভাবেই গল্পটা এগিয়ে যায়। এদিকে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ও ‘জেদী মেয়ে’ সিনেমা দুটির কাজ সম্প্রতি শেষ করেছেন বিপাশা। এ নিয়ে ব্যানারটির তিনটি সিনেমায় অভিনয় করলেন। বিপাশা বলেন, তিনটি ছবিতেই তিন রকমের চরিত্র। শাপলা মিডিয়াকে ধন্যবাদ। তারা আমার ওপর বিশ্বাস রেখেছেন। এ ছাড়া এই নায়িকার ‘গিভ অ্যান্ড টেক’ শিরোনামের একটি সিনেমার কাজও চলমান রয়েছে। অপূর্ব রানার পরিচালনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে একজন নার্সের চরিত্রে অভিনয় করছেন বিপাশা। চিত্রনায়ক বাপ্পির বিপরীতে আছেন তিনি। এই মুহূর্তে ক্যারিয়ার নিয়ে বিপাশার প্রত্যাশা কী জানতে চাইলে তিনি বলেন, খুব বেছে কাজ করি এমনটা না। আমি ওতো বড় শিল্পী না। তবে ভালো কাজের পেছনে ছুটছি। আশা করছি অন্যরকম কিছু পাবেন দর্শকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102