ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাংকক, চিয়াংমাই, ফুকেটে টিকিট বিক্রি অস্থায়ীভাবে বন্ধ ব্যাংকক এয়ারওয়েজের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৪ বার পঠিত

১৬ই এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত ব্যাংকক, চিয়াং মাই এবং ফুকেট অফিস থেকে টিকেট বিক্রি বন্ধ রাখবে ব্যাংকক এয়ারওয়েজ। করোনা ভাইরাসের বর্তমান সংকট এবং এই পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান সংস্থাটি। এ খবর দিয়েছে অনলাইন দ্য নেশন।

এতে আরো বলা হয়েছে, অফিসভিত্তিক কর্মীদেরকে এ সময়ে বাসায় বসে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। তবে ফ্রন্টলাইনে যেসব কর্মী যাত্রীদের সেবা দেন, ইনফ্লাইটে যাত্রীদের দেখাশোনা করেন, বিমান রক্ষণাবেক্ষণ বিষয়ক ইঞ্জিনিয়ার এবং অপারেটিং সিস্টেমে যারা কাজ করেন তাদেরকে কোম্পানির পূর্ব সতর্কতা এবং সুরক্ষা বিষয়ক প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব কর্মীকে সার্জিক্যাল মাস্ক, গ্লোভস, মুখের শিল্ড পড়তে হবে। ঘন ঘন তাদেরকে সাবান দিয়ে হাত ধুতে হবে। একই সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে চলাচল সীমিত করতে হবে।

এতে আরো বলা হয়, যাত্রী ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিতে অগ্রাধিকার দেয় এই বিমান সংস্থা। সিভিল এভিয়েশন অথরিটি অব থাইল্যান্ডের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতিতে পূর্ব সতর্কতা কঠোরভাবে মেনে চলবে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102