ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৫ বার পঠিত

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৩০ মিনিট পর টস হলো। দেড় ঘণ্টা পর খেলা টস হলেও ম্যাচের দৈর্ঘ্য কমেনি। ২০ ওভারেই খেলা হবে।

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন আগের ম্যাচের একাদশই থাকছে।

তবে সিরিজে ফেরার প্রত্যয়ের ম্যাচে তিনটি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া।

আজ জিতলেই ইতিহাস গড়বে টাইগাররা। অতীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।

আজকের ম্যাচ জিতলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই খেলা হাতে রেখে ৩-০তে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে তারা সিরিজে প্রত্যাবর্তন করবে।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102