ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। ৭৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। সবশেষ ৩৬ বলে মাত্র ৩০ রানে ৫ উইকেট হারায় টাইগাররা।

এক উইকেটে ৪৮ রান করা বাংলাদেশ এরপর স্কোর বোর্ডে মাত্র ৩০ রান যোগ করতেই হারায় সাকিব আল হাসান,মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেনের উইকেট।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করতে পারেনি স্বাগতিকরা। সৌম্য সরকারের বিদায়ের মধ্য দিয়ে ৩.৩ ওভারে ২৪ রানে ভাঙে ওপেনিং জুটি।

ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন সৌম্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না এ ওপেনার। আগের তিন ম্যাচে ২, ০ ও ২ রানে আউট হওয়া সৌম্য এদিন ফেরেন ১০ বলে ৮ রান করে।

এক উইকেটে ৪৮ রান করা বাংলাদেশ এরপর ৩ রানের ব্যবধানে হারায় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহানের উইকেট।

আগের তিন ম্যাচে ৩৬, ২৬ ও ২৬ রান করা সাকিব এদিন ফেরেন ২৬ বলে ১৫ রান করে।

সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

দুজনেই ফেরেন মিচেল সোয়েসপনের বলে এলবিডব্লিউ হয়ে। আগের তিন ম্যাচে ৩, ২২* ও ১১ রান করা নুরুল হাসান সোহান পান গোল্ডেন ডাক।

মিচেল সোয়েসপনের আগের বলে সৌভাগ্য বশত এলবিডব্লিউ থেকে বাঁচেন ওপেনার মোহাম্মদ নাঈম। ঠিক পরের বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২টি চারের সাহায্যে ২৮ রান করেন এ ওপেনার।

নাঈম আউট হওয়ার পর বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি আফিফ হোসেন। ১৭ বলে এক ছক্কায় ২১ রান করে ফেরেন তিনি।

১৭.২ ওভারে দলীয় ৮৭ রানে অ্যান্ডু টাইয়ের গতির বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শামিম।

আগের তিন ম্যাচের মধ্যে দুই খেলায় ব্যাটিংয়ের সুযোগ পাওয়া এ তরুণ আউট হন ৪ ও ৩ রানে। এদিন ফেরেন ৬ বলে মাত্র ৩ রান করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102