ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাটিং ব্যর্থতায় ১২৪ রানেই থামল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে কেবল উল্লেখযোগ্য ৪৭ রানের ইনিংস খেলেন নাঈম শেখ।

তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। হোয়াইটওয়াশ করার জন্য সহজ লক্ষ্যই পেল পাকিস্তান।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২২ নভম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের শুরুতেই উইকেট হারান ওপেনার নাজমুল হাসান শান্ত। অভিষিক্ত শাহনেওয়াজ দাহানির দারুন বোলিংয়ে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫ রানে সাঝঘরে ফেরেন তিনি। এরপর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন শামিম হোসাইন। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। অষ্টম ওভারে উসমান কাদিরের বলে ব্যক্তিগত ২২ রান নিয়ে উইকেট হারান তিনি।

শামিমের ফেরার পর আফিফকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান নাঈম। ভালো ব্যাটিংয়ে ইনিংস শুরু করলেও পঞ্চদশ ওভারে উইকেট হারান আফিফ। উসমান কাদিরের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ২০ রানে উইকেট হারান তিনি। দলকে ভালো সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নাঈম শেখ শেষদিকে এসে উইকেট হারান। ওয়াসিমের বলে ক্যাচ তুলে ২ চার ও ২ ছয়ে ব্যক্তিগত ৪৭ রানে বিদায় নেন তিনি।

নাঈমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ৪ রান করে সোহানের বিদায়ের পর ১৩ রান করে বিদায় নেন অধিনায়ক মাহমুদউল্লাহও। শেষ বলে দ্রুত রান তুলতে গিয়ে রান আউট হন আমিনুল ইসলাম বিপ্লব। ফলে ১২৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট পান মোহাম্মদ ওয়াসিম ও উসমান কাদির। ১টি করে উইকেট পান হারিস রৌফ ও শাহনেওয়াজ দাহানি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102