ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যারিস্টার সুমনকে শোকজ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৮৫ বার পঠিত

নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করায় হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) তাকে এ নোটিশ দেন ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।

নোটিশে উল্লেখ করা হয়, আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি নিজেকে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থক দাবি করে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট একটি অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে নমুনা পোস্টার সংযুক্ত রয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা মোতাবেক প্রার্থীর ব্যানার ও পোস্টারে নিজের ছবি, প্রতীক ও দলীয় প্রার্থী হলে দলের প্রধানের ছবি থাকতে পারবে। এর বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে বিধি লঙ্ঘন করেছেন। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মঙ্গলবারের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিতভাবে নিজে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে।

কারণ দর্শানোর চিঠির অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, উপসচিব, জেলা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চুনারুঘাট ও মাধবপুর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধবপুর ও চুনারুঘাট বরাবর পাঠানো হয়েছে।

হবিগঞ্জ-৪ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কিন্তু তিনি মনোনয়ন পাননি। এখন তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102