ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রঙ্কসে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

নিউইয়র্কের ব্রঙ্কসে দুর্বৃত্তের হামলায় সাইফ উদ্দিন (৪০) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। ১৭ এপ্রিল দুপুর প্রায় ১২ টায় ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের অদূরে পাগস্লে অ্যাভিনিউ এলাকায় সাইফ উদ্দিনকে এক যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হামলাকারী সাইফ উদ্দিনের কাছে থাকা ফোন কিংবা অর্থ কিছুই নেয়নি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে কল করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফ উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইফ উদ্দিনের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। সাইফ উদ্দিন পেশায় একজন ক্যাবি। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা নিয়ে ব্রঙ্কসের ১৩৩৪ পাগস্লেতে বাস করেন। দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি এ এলাকায় আছেন।

জানা যায়, সাইফ উদ্দিন শনিবার দুপুর প্রায় ১২ টায় তার পাগস্লে অ্যাভিনিউর বাসা থেকে অদূরে পার্ক করা গাড়ির দিকে যাওয়ার সময় এক দুর্বৃত্ত হঠাৎ তাঁর মুখ ও হাতে ছুরিকাঘাত দ্রুত পালিয়ে যায়। হামলার কারণ জানা যায়নি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

এ ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। এ হামলার প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি নেতারা। তাঁরা যেকোনো সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102