ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরতলীর ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ, দশম শ্রেণির ছাত্র রাহি ও ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন। নিহত তিনজনই মামাতো ও ফুফাতো ভাই।

নিহতের স্বজনেরা জানান, স্কুলের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় ৫ জন। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। পরে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ- ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের দ্বারা সৃষ্ট হওয়া গর্তে ডুবেই মারা গেছে তিন ভাই।

তবে ঘটনা তদন্তে কমিটি গঠনসহ শোকাহত স্বজনদের সহায়তা করার কথা জানিয়েছেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।

এদিকে একই বাড়িতে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102