ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (০৫ মার্চ) এই ঘটনা ঘটে। এর আগে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিছুদিনের মধ্যে সংশোধন হবে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।