ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলের জয়ে যা বললেন মিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

চলমান কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। ১-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে দেশের ব্রাজিল সমর্থকরা উৎসবের আনন্দে মেতে আছে। ব্যতিক্রম নন তারকারাও। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পছন্দের দলকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন।

সোমবর (২৮ নভেম্বর) দিবাগত রাতে ব্রাজিলের জয়ের পর বিদ্যা সিনহা সাহা মিম তার ফেসবুক পোস্টে দেন।

তার পোস্টে তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরও ভালো করতে হবে।’

এর আগে বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারতো। ৬৪ মিনিটে গোল করেছিল ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ‘ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জি গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স।

এর আগে বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের সঙ্গে দুইবার দেখা হলেও একবারও সুইসদের হারাতে পারেনি। ১৯৫০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত ওই দুই ম্যাচই ড্র হয়। তবে এবার সে খরা কাটিয়ে রেকর্ড গড়ল সেলেসাওরা।

হাইভোল্টেজ ম্যাচটির শুরু থেকেই সুইসদের উপর আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ম্যাচের ২৭ মিনিটে ভিনিসিয়াস নিশ্চিত গোল হওয়ার মতো সুযোগ মিস করেন। তার শট দুর্বল হয়ে যাওয়ায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভিনিসিয়াস বল জাড়ে পাঠিয়ে উদযাপন শুরু করেন। কিন্তু ভিএআর তার গোলটি বাতিল করে দেয়। হতাশ হতে হয় ব্রাজিলিয়ান ভক্তদের। গোলশূন্য সমতার দিকে যাওয়া ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো ৮৩ মিনিটে বক্স থেকে জোরালো শট নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রদ্রিগোর পাসে দলকে লিড এনে দেন ক্যাসিমিরো। তার ওই শট ফেরানোর কোন সুযোগই ছিল না সুইস গোলরক্ষক ইয়ান সমারের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102