ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ব্রাজিলের বিশ্বকাপ জেতার এখনই সময়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪৩ বার পঠিত

ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। তাদের সমান পাঁচটি বিশ্বকাপ জিততে পারেনি বিশ্বের আর কোনো দল। তবে ব্রাজিলের শেষ বিশ্বকাপ শিরোপার হয়েছে প্রায় দুই দশক। সবশেষে ২০০২ সালে কোরিয়া ও জাপানে হওয়া বিশ্বকাপে শেষবার শিরোপা উঁচিয়ে ধরেছিল সেলেসাওরা।

সেই স্মৃতির ২০ বছর পর আবার এশিয়াতে হতে যাওয়া কাতার বিশ্বকাপই ব্রাজিলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার যথাযথ সময় বলে মনে করেন দেশটির কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস। ২০০২ সালে ব্রাজিলের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন কার্লোস। এবার উত্তরসূরিদের কাছ থেকে একই সাফল্য চান তিনি।

সংবাদমাধ্যমে কার্লোস বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রাজিলের এখন দারুণ একটি দল রয়েছে। বিশ্বকাপ জেতার এখনই সময়। কারণ আমাদের শিরোপা জেতা সবশেষ ছবিটি সেই ২০০২ সালের। আমি খুবই আশাবাদী। যদিও বিশ্বকাপ জেতা সহজ নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পর ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেননি। কোপা আমেরিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে বারজিলের জন্য বিশ্বকাপের গুরুত্ব বেশি, এর স্বাদই ভিন্ন। আর এই মুহূর্তে ব্রাজিল দলটি খুব ভালো।’

এসময় নিজেদের ফেবারিট ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘ইউরোপের সংবাদমাধ্যমগুলো ব্রাজিলকে ফেবারিট হিসেবেই রাখে। এটি বড় বিষয়। সেদিন লুইস এনরিকেও এ কথা বলেছেন। আপনি অন্য যে কোচকেই জিজ্ঞেস করবেন, ফেবারিট হিসেবে ব্রাজিলকে সেরা চারের মধ্যেই রাখবে। ভালো প্রস্তুতি নিলে ব্রাজিল এবার জিতবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102