ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলের হয়ে অলিম্পিকেও খেলতে চান নেইমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৪১ বার পঠিত

তার হাত ধরেই ২০১৬ সালে দীর্ঘদিনের আক্ষেপ পূরণ করেছিল ব্রাজিল। ৫বার বিশ্বচ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে একটি স্বর্ণ পদক নেই লাতিন আমেরিকার পাওয়ার হাউজটির। অবশেষে ২০১৬ সালে রিও অলিম্পিকে খেলতে নেমে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছিল ব্রাজিলিয়ানরা। নেইমারের পা থেকে নেয়া শেষ টাইব্রেকার কিকেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এবারও টোকিও অলিম্পিকে খেলতে চান নেইমার। স্বর্ণপদক ধরে রাখার প্রত্যয় তার। ব্রাজিলিয়ান অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্দিন নিশ্চিত করেছেন, নেইমারের টোকিও অলিম্পিকে খেলতে চাওয়ার বিষয়টি।

আন্দ্রে জার্দিন বিশ্বাস করেন, যদি নেইমারকে তিনি দলে পেয়ে যান, তাহলে স্বর্ণ ধরে রাখার লক্ষ্যে এটা হবে তার দলের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণার জায়গা।

তিনি বলেন, ‘অলিম্পিক গেমসে একটি শক্তিশালী দল হওয়ার যে ইচ্ছা আমাদের, সে ক্ষেত্রে নেইমারের মত খেলোয়াড়কে পেলে তো কথাই নেই, আমরা এমনিতেই অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হবো। একই সঙ্গে আমাদের যে লক্ষ্য সেটা অর্জন করতেও সক্ষম হবো। নেইমারও সেটাই চান।’

আন্দ্রে জার্দিন জানিয়েছেন, নেইমারকে তার অলিম্পিক দলে পাওয়াটা স্বপ্নের মত। যদিও বিষয়টা তার নিয়ন্ত্রণের মধ্যেই নেই। বিষয়টা সরাসরি দেখছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রোজারিও ক্যাবোকলো। জার্দিন বলেন, ‘আমি আশা করি, এ বিষয়ে সিবিএফ সভাপতির কাছ থেকে সঠিক জবাব পেয়ে যাবো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102