ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬১

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে উড়োজাহাজে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৬১ জন। উড়োজাহাজে থাকা কোনো ব্যক্তিই বেঁচে ফিরতে পারেননি।

যা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভোপাস এয়ারলাইন জানায়, জোড়া ইঞ্জিনের টারবোপ্রোপ প্লেনটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার কাসকাভেল শহর থেকে সাও পাওলো রাজ্যের প্রধান বিমানবন্দরের দিকে আসছিল। কিন্তু ভিনহেদো শহরে আসতেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে পাক-খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উড়োজাহাজে ভেতর যাত্রী ছিলেন ৫৭ জন এবং বাকি চার জন ছিলেন ক্রু সদস্য।

কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয়। তবে এলাকায় থাকা কোনো ব্যক্তিই এর ফলে আহত হননি। শুধু একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ঘরের বাসিন্দাদের ওপর কোনো আঁচ পড়েনি। যদিও এলাকাটিতে নিমিষেই ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া। যে কারণে সঙ্গে সঙ্গেই জানানো হয় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় হাসপাতালকে।

ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার২৪ এর মতে, উড়োজাহাজটি তৈরি হয়েছিল ২০১০ সালে এবং কাসকাভেল ছেড়ে যায় স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে। উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি থেকে সবশেষ সিগন্যাল পাওয়া যায়।

এ দুর্ঘটনায় একটি অনুষ্ঠানে শোক প্রকাশ করে লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ‘আমাকে খুবই খারাপ একটি সংবাদের বাহক হতে হবে এবং আমি চাই, সবাই দাঁড়িয়ে পড়ুন যাতে করে আমরা এক মিনিট নীরবতা পালন করতে পারি। ‘

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে লুলা দা সিলভা লিখেন, ‘খুবই দুঃখজনক। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102