ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে নতুন ধরনের করোনার কারণেই বাড়ছে মৃত্যুর হার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

ব্রাজিলে গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ২শ’র বেশি মানুষের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে বৃদ্ধি পেয়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে দেশটিতে নতুন করে ৮০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। গত দু’দিন ধরে ব্রাজিলে প্রতিদিন দুই হাজারের বেশি মানুষে মৃত্যু হয়েছে করোনায়।

এ পর্যন্ত ব্রাজিলে এক কোটি ১২ লাখ ৮৪ হাজার ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, তাদের দেশে অতিমাত্রায় সংক্রমণযোগ্য নতুন ধরনের করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এদিকে, ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। চলতি বছরের মধ্যে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ করোনা শনাক্ত রেকর্ড করা হয়েছে ২২ হাজার ৮শ ৫৪ জন। ২০২১ সালে এ নিয়ে তৃতীয়বার নতুন সংক্রমণ ২০ হাজারের গণ্ডি ছাড়ালো।

যেখানে একদিনে মৃত্যু হয়েছে ১২৬ জনে। দু’দিন আগেও ভারতে দৈনিক মৃত্যু একশ’ জনের কম ছিল। সেখানে গেল একদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার মানুষের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102