ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ব্রাজিলের সাওপাওলোতে দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রায়হান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

১৬ অক্টোবর, শুক্রবার রাতে ব্রাজিলের সাওপাওলো শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। এ দিন রাতে আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তবে ঠিক কী কারণে রায়হানকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এ ছাড়া ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম জানিয়েছেন, রায়হান শুক্রবার রাতে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ তিনি জানতে পারেন রায়হান খুন হয়েছে।পরে ঘটনাস্থলে গিয়ে সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পেরেছেন দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। তবে কি কারণে রায়হানকে খুন করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102