ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে ভারী বর্ষণে ভূমিধস ও বন্য়ায় ১৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে অনেকেই নিখোঁজ রয়েছে।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলে টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুই জনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

দেশটির কর্তৃপক্ষ জানায়, গত ৪৮ ঘণ্টায় দেশটিতে ৬৫৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

ব্রাজিলে গত জানুয়ারিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছর ডিসেম্বরেও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

বারবার ভূমিধস ও ভারী বৃষ্টিপাতের কারণ হিসেবে ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এরকম ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102