ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, ১০ জনের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৮১ বার পঠিত

ব্রাজিলের দক্ষিণাঞ্চে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে এই বন্যায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ২০ জন।

হেলিকপ্টার দিয়ে আটকা পড়া লোকজনের খোঁজে তল্লাশি চালানো হলেও কিছু এলাকায় বন্যার তোড়ে হেলিকপ্টারও নামানো যাচ্ছে না। ফলে দড়ি নামিয়ে আটকাপড়া লোকজনকে তুলতে হচ্ছে। খবর বিবিসি

হিও গ্রাঞ্জে দো সুলের গর্ভনর এদুয়ার্দো লেইচে বলেছেন দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছেন, তিনি এ বিষয়ে প্রেসিডেন্ট লুলার সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট লুলা তার আহ্বানে সাড়া দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। লুলা জানিয়েছেন, এই দুর্যোগপূর্ণ সময়ে তিনি রাজ্যসরকারের সঙ্গে কাজ করবেন। রাজ্যটির দুর্গত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক বছরের মধ্যে রাজ্যটিতে এবারের ঝড় ও বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যজুড়ে নদনদীর পানি এখনও বাড়ছে, বহু এলাকা বন্যাকবলিত হয়েছে। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ১১৪টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102